পশ্চিমবঙ্গ সরকারের অধীন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীন গাজোলের কদুবাড়ি ফীড প্ল্যান্ট(এপিক ফ্যাক্টারীতে) এক বিরল প্রজাতির সাপ দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় অবশেষে এ ফ্যাক্টারী কর্মচারীরা সাপটিকে একটি বস্তায় বন্ধি করে রাখেন। পরে বন দপ্তরকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন। সাপটি দেখার জন্য এলাকার মানুষরা ভির জমায়।
ফ্যাক্টারীর কর্মীরা জানান, ১০০ দিনের কাজের মাধ্যমে কিছু গাছের চারা লাগানোর কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপটি দেখতে পায়। অনেকে বলেন সাপটি চন্দ বুড়া আবার অনেকে বলেন এ ধরনের সাপ তারা এর আগে কোন দিন দেখেনি। তারা কোন রকমে সাপটিকে বস্তা বন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেয়।